চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নে নৌকার মাঝি জাফর ইকবাল
আসন্ন ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকার মাঝি হলেন উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য কনকাপৈত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো: জাফর ইকবাল। তাঁর মনোনয়ন প্রাপ্তিতে কনকাপৈত ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষরিত ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মো: জাফর ইকবালকে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিকে ধনবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল ফরিদ ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মজুমদার শাকিল বলেন, আমরা খুবই আনন্দিত। বিগত পাঁচ বছর চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি আমাদের ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে গেছেন। এতে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পূণরায় তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো শেষ করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
এ বিষয়ে কনকাপৈত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো: জাফর ইকবাল বলেন, কনকাপৈত ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রদান করায় বাংলাদশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন্ন শেখ হাসিনা ও চৌদ্দগ্রামের গণমানুষের আস্থা ও বিশ^াসের শেষ ঠিকানা, সাবেক সফল রেলপথ মন্ত্রী, প্রিয় নেতা মুজিবুল হক মুজিব এমপি মহোদয়ের প্রতি রইলো কনকাপৈত ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। আ’লীগ ও অঙ্গ-সংগঠনকে সু-সংগঠিত করতে প্রিয় নেতার নির্দেশে কাজ করেছি। আমি বিগত দিনে সবসময় ইউনিয়নের সাধারণ মানুষের পাশে ছিলাম। আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কনকাপৈত ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরে কাজ করবো। আমি সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত