মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
নেশার টাকা না পেয়ে ঘরের আসবাবপত্র ভাংচুরে অতিষ্ঠ হয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকাসক্ত জাহিদুল ইসলাম (১৮) নামে ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। গত বুধবার (৯ জুন) রাতে পুলিশে দেয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহিদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জাহিদুল ইসলাম উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা গ্রামের মান্নানের ছেলে। জাহিদুলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী।
পরিবার সূত্রে জানা গেছে, জাহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না পেয়ে সে বিভিন্ন সময় ঘরের আসবাপত্র ভাংচুর করত। শুধু তাই নয়, মা-বাবাকেও শারীরিক নির্যাতন করে সে। গত বুধবার নেশার টাকা না পেয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর ও বাবাকে নির্যাতন করলে পরে পুলিশে খবর দেন বাবা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী জানান, মাদকাসক্ত জাহিদুল নেশার টাকার জন্য আসবাবপত্র ভাংচুর ও নির্যাতনের বিষয়টি জানান তার বাবা। পরে ঘটনাস্থলে গিয়ে জাহিদুলের কাছে গাঁজা পাওয়া যায়। জহিদুলকে রাতেই ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’