চৌদ্দগ্রামে ১২ ইউপি নির্বাচনে ৭১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ১২টি ইউপি নির্বাচনে ৬৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৭১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ৪৪ জন, আ’লীগ দলীয় প্রার্থী ১২ জন, ইসলামী আন্দোলন ৭, জাকের পার্টি ৩, জাতীয় পার্টি ২, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১, সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) ১০৫, সাধারণ সদস্য (মেম্বার) ৫৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ সদস্যরা।
১নং কাশিনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত ৭, সাধারণ ৪৫। ২নং উজিরপুরে চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত ১০, সাধারণ ৪১। ৩নং কালিকাপুরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৯, সাধারণ ৫১। ৪নং শ্রীপুরে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত ৮, সাধারণ ৩২। ৫নং শুভপুরে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১২, সাধারণ ৪৫। ৬নং ঘোলপাশায় চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৯, সাধারণ ৪৫। ৮নং মুন্সীরহাটে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত ৭, সাধারণ ৫৭। ৯নং কনকাপৈতে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১০, সাধারণ ৫৪ । ১০নং বাতিসায় চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৭, সাধারণ ৪৪। ১১নং চিওড়ায় চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ১১, সাধারণ ৪৫। ১২নং গুনবতীতে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ৭, সাধারণ ৪৭ জন এবং ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ৮, সাধারণ ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এমএসএম / জামান
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা