ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গাছের সাথে এ কেমন শত্রুতা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ২:১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে ফলদ-বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০টি গাছ কেটে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের ইঞ্জিনিয়ার মো. মনির আহমদ পাটোয়ারীর বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মনির আহমদ অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তার ধারণা, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মনির আহমদ বলেন, আমি অনেক কষ্ট করে বিভিন্ন নার্সারি থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছ সংগ্রহ করে লাগিয়েছিলাম। রাতের আঁধারে কে বা কারা বাড়ির দক্ষিণ পাশে আমাদের নিজস্ব জায়গায় লাগানো গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেল। বিষয়টি স্থানীয় বিশিষ্টজনদের জানিয়ে থানায় অভিযোগ করেছি। আমি সুষ্ঠু তদন্তসাপেক্ষে এ ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আবু হানিফ বলেন, গাছ কাটার ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। সবার অগোচরে দুর্বৃত্তরা কাজটি করায় তাদের চিহ্নিত করা বেশ কষ্টসাধ্য হবে। শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে