বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে দুই দফায় টোলপ্লাজা বন্ধ রাখায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। শুক্রবার (১১ জুন) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে মহাসড়কের পৌলি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব ধরনের যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
মহাসড়কে যানজট থাকায় বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করছে যাবাহনগুলো। এতে এ আঞ্চলিক সড়কের সিরাজকান্দি, নেংড়া বাজার, মাটিকাটা, গোবিন্দাসী স্কুল রোড ও ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় যানযটের সৃষ্টি হয়। এদিকেও যাত্রীরা দীর্ঘ সময় বসে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টির কারণে সৃষ্ট খানাখন্দে পানি জমে যায়। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারেনি। এজন্য থেমে থেমে গাড়ি চলাচল করায় যানজটের সৃষ্টি হয়।
অপরদিকে, শুক্রবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ অংশে যানজটের কারণে দুই দফায় টোল আদায় আধাঘণ্টা করে বন্ধ রাখা হয়েছিল। এ কারণে সকালে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল থেকেই যানজট নিরসনে কাজ করছে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied