চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিবীজ বিতরণ
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বোরো ধানের আবাদ-উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড, উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হকের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, জেলা কৃষক লীগ নেতা মমিনুর রহমান ফটিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত রায়, সহকারী কর্মকর্তা আব্দুল হালিম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ সোলায়মান, শাহ্ আলম প্রমুখ।
এমএসএম / জামান
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা