রাজধানীতে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক
রাজধানীর ভাটারায় জোবেদা আক্তার (২৫) নামে এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী রিকসাচালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) দুপুরে ভাটারা থানার সলমাইড পূর্বপাড়া আলামিন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে জোবেদার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, জোবেদা স্বামী ও দুই সন্তানকে নিয়ে সলমাইড পূর্বপাড়া আলামিনের বাসায় ভাড়া থাকতেন। তিনি বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। আর তার স্বামী রিকসাচালক।
তিনি আরো জানান, বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাতে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী আবুল কাশেম বাসায় থাকা কুড়াল দিয়ে তার স্ত্রী জোবেদার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামান / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক