শান্তিগঞ্জে নিজের ভোটটিও পাননি ইউপি সদস্য ফারুক
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য ফারুক আহমদ নামে এক প্রার্থী কোনো ভোট পাননি। নিজের ভোটও বাক্সে পড়েনি তার। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রোববার (২৮ নভেম্বর) শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার সময় ফারুক আহমদ তালা প্রতীকে কোনো ভোট পাননি বলে ঘোষণা দেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম।
ফলাফলে দেখা যায়, দরগাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী সদস্য পদে অংশগ্রহণ করেন। এতে আব্দুল কবির (টিউবওয়েল) ১৬৬, মিরাজ উদ্দিন (মোরগ) ১৮১, মোহাম্মদ আলী (ফুটবল) ৪১১, মোহাম্মদ আশরাফুল হক (বৈদ্যুতিক পাখা) ৫৯, মো. সুমন মিয়া (ঘুড়ি) ৪৪৩ ভোট পান। ফারুক আহমদের বাক্সে কোনো ভোট পড়েনি।
বিষয়টি নিশ্চিত করে দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, দরগাপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তালা প্রতীকে এক সদস্য প্রার্থী কোনো ভোট পাননি। তিনি কেন ভোট পাননি তা আমার জানা নেই।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied