ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফুলে ফুলে একাকার ফুলছড়ির সরিষা ক্ষেত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ১:১১
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ এলাকায় কৃষি বিপ্লব ঘটেছে। যেসব চর ও বিলের নিচু জমি ইরি-বােরাে ধানের আবাদ শেষে প্রায় দুই মাস পতিত পড়ে থাকতা, বর্তমানে অধিকাংশ কৃষিজমি পতিত না রেখে বাড়তি ফসল হিসেবে উচ্চফলনশীল সরিষার চাষ করছেন কৃষকরা। আবাদও হচ্ছে ভালো। ফলে সরিষা চাষ করে উদ্বৃত্ত অর্থ উপার্জন করায় বােরাে চাষের খরচ উঠেও উদ্বৃত্ত থেকে যাচ্ছে কৃষকদের।
 
বিল ও চরের বিপুল পরিমাণ জমিতে সরিষার ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এলাকায় ভােজ্যতেলের আমদানি নির্ভরতাও কমেছে। চলতি মৌসুমে সরিষার হলুদ ফুলে ফুলে একাকার হয়ে গেছে বিস্তীর্ণ ‍এলাকা।
 
সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে উচ্চফলনশীল সরিষা চাষ হচ্ছে। সরিষা ক্ষেতগুলাে হলুদ ফুলে ফুলে একাকার হয়ে গেছে। চর ও বিল এলাকার কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে সরকার। কৃষকরা আশা করছেন, এবার বাম্পার ফলন হবে। পােকামাকড়ের আক্রমণ রােধে কৃষকদের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলাের কৃষি অফিসের কর্মকর্তারাও সজাগ থাকায় অতিদ্রুত আক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে। বিঘাপ্রতি প্রায় ৬-৭ মণ হারে ফলন পাওয়া যাবে।
 
এবার মৌসুমের শুরুতেই সরিষার ক্ষেতে পােকার আক্রমণ দেখা দিয়েছিল। তবে তা রােধ করা সম্ভব হয়েছে। এ এলাকার কেউ জমি চাষ করে সরিষা বপন করেন আবার কেউ কেউ বিনা চাষে পতিত জমিতে বীজ ছিটিয়ে সরিষা আবাদ করেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার