চৌদ্দগ্রামে আবদুল বারী ফাউন্ডেশন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সোনাপুর আবদুল বারী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা-২০২১-এর বিজয়ীদের মাঝে নগদ টাকা, ক্রেস্ট ও বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে সোনাপুর গ্রামে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফী।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মু. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা মনির আহমদ, বসন্তপুর ইসলামিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল মান্নান মজুমদার।
নাজমুল হাসানের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কামরুজ্জামান সুমন, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান মূসা, ব্যবসায়ী এমরান হোসেন বাপ্পি, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, আনিসুর রহমান, আবদুল কাইয়ুম রিয়াদ, বেলাল হোসেন, আবদুর রহিম, বেলায়েত হোসেন, মামুন মজুমদার, আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো. আল আমিনকে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও বই, দ্বিতীয় স্থান অর্জনকারী সিংরাইশ রহমানিয়া বালিকা মাদরাসার ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে নগদ ৫ হাজার টাকা, ক্রেস্ট ও বই এবং তৃতীয় স্থান অর্জনকারী চাঁন্দকরা সেকান্তর আলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মাহফুজা হাশেম স্মৃতিকে নগদ ৩ হাজার টাকা, ক্রেস্ট ও বই প্রদান করা হয়। এছাড়া চতুর্থ স্থান থেকে ২৩তম স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়।
এমএসএম / জামান
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা