দিনের বেলায় রোদ, সন্ধ্যা হতেই কুয়াশার সঙ্গে নামছে শীত
দিনে সূর্যালোকে জীবনযাত্রা স্বাভাবিক। সন্ধ্যা হলেই কুয়াশায় ছেয়ে যাচ্ছে চারপাশ। সারারাত গাছের পাতা থেকে ঝরে টিনের চালে পড়া শিশিরবিন্দুর টিপটপ শব্দ জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা গাইবান্ধার ফুলছড়িতে শীতের আগমনের চিত্র এটি। দিনের তাপমাত্রা অনেকটা সহনীয় থাকলেও সন্ধ্যা হতেই তা হ্রাস পেয়ে বাসিন্দাদের উষ্ণ কাপড় পরিধানে বাধ্য করছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার বলছে, ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্য মাত্রায় কমে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে, শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ধুনকররা। আর পোশাক সংগ্রহে ভ্রাম্যমাণ কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষজন।
ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ব্রহ্মপুত্রের অববাহিকার দিনমজুর হযরত আলী জানান, গরমের দিন তাদের জন্য ভালো। শীত আসলেই নানা বিড়ম্বনার শিকার হতে হয়। শীতবস্ত্রের অভাবে যেমন কষ্ট পেতে হয়, তেমনি এই মৌসুমে মাঠে কাজ করে রোজগার করা তাদের জন্য আরও বেশি কষ্টদায়ক।
হযরত আলী আরো বলেন, ‘এলাও তেমন ঠাণ্ডা পড়ে নাই। গরমের দিনে ভালো। ঠাণ্ডা আসলে কাপড়ের কষ্ট, কামাই (রোজগার) করি খাওয়াও কষ্টের।’
এদিকে, চরাঞ্চলে এখনও জেঁকে বসেনি শীত। রাতে হালকা কুয়াশাচ্ছন্ন থাকলেও দিনের জীবনযাত্রা স্বাভাবিক বলে জানান এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচণ্ডীর চরের বাসিন্দা আছের আলী। তিনি বলেন, তাপমাত্রা অনেকটা কমে আসলেও এখনও তীব্র শীত আসেনি। রাতে চারপাশ হালকা কুয়াশায় ঢেকে থাকলেও ঠাণ্ডা খুব একটা লাগছে না। চরের জীবযাত্রা এখনো স্বাভাবিক রয়েছে।
ফুলছড়ি উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম জানান, শীত মোকাবেলায় সরকারিভাবে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে ৩ হাজার ২৮৩টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied