হরিরামপুরে ইউপি নির্বাচন : ১৩ ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় মোট ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গতকাল শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন কমিটির সভায় এই ১৩ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
নৌকা প্রতীক মনোনয়নপ্রাপ্তরা হলেন- ১নং বাল্লা ইউনিয়নে মো. বাচ্চু মিয়া, ২নং গালা ইউনিয়নে মো. রাজিবুল হাসান রাজিব, ৩নং চালা ইউনিয়নে কাজী আব্দুল মজিদ, ৪নং বলড়া ইউনিয়নে মো. মোসলেম উদ্দিন খান কুন্নু, ৫নং হারুকান্দি ইউনিয়নে শেখ মোশারফ হোসেন, ৬নং বয়ড়া ইউনিয়নে মো. মহিদুর রহমান, ৭নং রামকৃষ্ণপুর ইউনিয়নে মো. ইদ্রিস, ৮নং গোপীনাথপুর ইউনিয়নে সোহরাব আলী আকন্দ, ৯নং কাঞ্চনপুর ইউনিয়নে গাজী বনি ইসলাম রূপক, ১০নং লেছড়াগঞ্জ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, ১১নং সুতালড়ী ইউনিয়নে মো. আব্দুস সালাম, ১২নং ধুলশুড়া ইউনিয়নে জায়েদ খান এবং ১৩নং আজিমনগর ইউনিয়নে মো. বিল্লাল হোসেন।
পুনঃঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।
এমএসএম / জামান
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
Link Copied