চট্টগ্রামে ৯ ইটভাটার অনুমোদন বাতিল
কর্মকর্তার যোগসাজশে মিথ্যা তথ্য দিয়ে অনুমোদন নেয়া ৯টি ইটভাটার অনুমোদন বাতিল করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়। গত বৃহস্পতিবার সংক্রান্ত নথি অনুমোদন হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এসব ইটভাটা অনুমোদন জড়িত থাকায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজনীন সুলতানা নিপার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হয়েছে। একই সাথে উপ-পরিচালক জমির উদ্দীন ও সহকারী পরিচালক আফজারুল ইসলামকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।
জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক তিন সদস্যের একটি তদন্ত কমিঠি গঠন করেন। উপ- পরিচালক সোনিয়া আক্তার, পরিদর্শক জোবায়ের হোসেন এবং নুর হাসান সজীব সরেজমিন তদন্ত করে অনুমোদিত ইটভাটার নথির তথ্য ও বাস্তবে তথ্যের অমিল পান।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) অনুসারে বিশেষ কোনো স্থাপনা রেলপথ, শিক্ষা রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এক কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা স্থাপনা করা যাবে না। এ আইন অমান্য করে এসব ইটভাটার অনুমোদন দেয়া হয়।
অনুমোদন বাতিল হওয়া ৯টি ইটভাটা হলো- সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকার মেসার্স শাহ আমানাত ব্রিকস-১, মেসার্স শাহ আমানত ব্রিকস, চন্দনাইশ উপজেলার হাসিমপুরে মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, সাতকানিয়া কেরানীহাটের মেসার্স সেভেন স্টার ব্রিকস নামে দুটি, একই এলাকার মেসার্স শাহজালাল ব্রিকস-১, সাতকানিয়ার ছনখোলার উত্তরা ব্রিকস ও নামার বিল এলাকার মেসার্স আলী রজা (র) ব্রিকস।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied