চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত
ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের কৃতী সন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির (সিবিএস) পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর রাহমানিয়া রুফটপ কনভেনশন হলে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএর সার্বিক তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এসএম হাবিব মহসিন সুধনের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে তিন শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সহ-সভাপতি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক ও সংগঠনের অর্থ সম্পাদক নুরুল ইসলাম মজুমদার, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার ও সাবেক ব্যাংক কর্মকর্তা মো: আলমগীর হোসেন শিমুল, সংগঠনের উপদেস্টা মো: কামরুজ্জামান, সাউথইস্ট ব্যাংকের এসইভিপি আবদুল কাইউম চৌধুরী, এনসিসি ব্যাংকের ইভিপি ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-কাফি মজুমদার, ইসলামী ব্যাংকের ইভিপি ও সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, ওয়ান ব্যাংকের ইভিপি মো: নজরুল ইসলাম, শাহজালাল ইসলামি ব্যাংকের ইভিপি আশফাকুল হক মিঠু এফসিএ, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ভিপি ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক কাজী ছায়েদ মাহমুদ তারেক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভিপি মো: শাহজাহান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা ব্যাংকের এভিপি মো: এমরান হোসেন ভূঁইয়া, অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান সোহেল ও এ. জে. এম বাহাউদ্দিন নোমান, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা আবুল বাশার আলাল এবং দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে সব সময় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসেবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভীষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
এমএসএম / জামান
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা
রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী
ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু
ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত
পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা