চৌদ্দগ্রামে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবু তৈয়ব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেফাউল আলম।
চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্তের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক আব্দুল কুদ্দুস, জয়িতা জয়ন্তী রানী পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম রোকেয়া দিবসে বিজয়ী শ্রেষ্ঠ ৫ জয়িতা জয়ন্তী রানী পাল, মিসেস ফেরদৌসী বেগম, আমেনা বেগম, ফাতেমা আক্তার, কাজী হাজেরা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়।
এমএসএম / জামান
ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ