সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
‘সমতা, বৈষম্য নিরসন ও মানবাধিকার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার উদ্যোগে জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্ব মানবাধিকার সনদের ৭৩ বছরপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন শরীফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন- স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মানবাধিকারকর্মী মনির হোসেন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমরান হোসেন বাপ্পী, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ রাসেল, সাংবাদিক আবু বকর সুজন, মনোয়ার হোসেন, খোরশেদ আলম, মেহরাব হোসেন অপি, চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সভাপতি ইউসুফ হোসাইন সুমন, সহ-সভাপতি মাহমুদুল হাসান মাসুদ, ডা. শাহিন আলম, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর আলম, জসিম উদ্দীন হাসান, জাহিদুল হাসান, ইসমাঈল হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে।
এমএসএম / জামান
ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ