চৌদ্দগ্রামে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১১ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ১১-১৪ ডিসেম্বর-২০২১ পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলায় ৩৩৭টি কেন্দ্রে জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন চলবে। ৬-১১ মাস বয়সী শিশুদেরকে একটি করে নীল রঙের ক্যাপসুল (মোট ১১৫০০) এবং ১-৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল (মোট ৮৪০০০) সহ সর্বমোট ৯৪৫০০ পিস ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা