হরিরামপুরের বয়ড়া ইউনিয়নের ২ ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তারা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৬নং বয়ড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেন এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মীর মাহমুদ হাসান আদর্শ ওয়ার্ড গঠনের লক্ষ্যে দৃড়প্রত্যয় ব্যক্ত করেছেন।
মীর মাহমুদ হাসান জানান- দড়িকান্দির সন্মানিত জনগণ আমাকে নির্বাচিত করলে আমি তাদের পাশে নিয়মিত থাকবো, রাতদিন তাদের সুখে দুঃখে যখনই ডাকবে, তখনই আমি আমাকে নিয়োজিত রাখার জন্য সদা প্রস্তত আছি। উল্লেখ্য যে- গত সময়ে তিনি একবার বয়ড়া ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, মাঝে জনগণের অনুরোধে নির্বাচন না করলেও এবার জনগণ তাকে নির্বাচন করতে বলায় তিনি প্রতিদ্বন্দিতা করছেন বলে জানিয়েছেন।
এদিকে উক্ত ইউপি আরেক সদস্য (বর্তমানে ইউপি সদস্য হিসেবে আছেন) আনোয়ার হোসেন জানান- আমার ২নং ওয়ার্ডে সরকারি সকল প্রতিষ্ঠান রয়েছে, দুর দুরান্ত হতে আসা জনগণসহ আমার ওয়ার্ডকে নাগরিক সকল সুযোগ সুবিধা দিতে সর্বদা প্রস্তত রয়েছি, আমি আবার নির্বাচিত হলে- আমার অসমাপ্ত কাজগুলো করে জনগণের মধ্যমণি হয়ে থাকতে চাই।
উল্লেখ্য, ৫ম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে অন্যান্য কার্যক্রমের তারিখ পুনঃনির্ধারণ করে গত ৩০ নভেম্বর এক বিজ্ঞপ্তি প্রদান করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আপিল দায়ের ১৩- ১৫ ডিসেম্বর এবং আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছর ২০২২ এর ৫ জানুয়ারি।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied