ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ১৭ ডিসেম্বর হরিরামপুরে 'সাহিত্য মেলা'


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৫-১২-২০২১ দুপুর ১২:৩১


আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার 'কবিতার জায়নামাজ সাহিত্য পর্ষদ'-এর উদ্যোগে 'সাহিত্য মেলা' শিরোনামে মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর খেলার মাঠ, পদ্মার পাড়ে (বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে) আয়োজিত হবে।

জানা গেছে, সাহিত্য মেলাটি হবে কবিতা, প্রবন্ধ, নাটক ও সংগীতের শৈল্পিক পরিবেশনার এক আনন্দ আয়োজন। এছাড়া মেলায় বই মেলার আদলে বই বিক্রয়ের স্টলও থাকবে। দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক, নাট্যশিল্পী ও সংগীতশিল্পীসহ শিল্প-সাহিত্যের নানা শাখার শিল্পী ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাহিত্য মেলার আহ্বায়ক কবি শেখ জাহিদ আজিম।

তিনি জানান, হরিরামপুর তথা মানিকগঞ্জ জেলার স্থানীয় শিল্প-সাহিত্যপ্রেমী মানুষের মধ্যে অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলা প্রসঙ্গে 'কবিতার জায়নামাজ সাহিত্য পর্ষদ'-এর সদস্য অনন্ত কুমার বিশ্বাস বলেন, আমরা চাই সাহিত্য মেলার মাধ্যমে মানুষের মাঝে শৈল্পিক বোধ জাগ্রত হোক এবং সাহিত্যচর্চায় দেশের তরুণ সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি হোক।

'কবিতার জায়নামাজ সাহিত্য পর্ষদ'-এর আরেক সদস্য শাহিন টিটু বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন হরিরামপুরে আমরা সাহিত্য মেলা শিরোনামে একটি মেলা করব। ইনশা ‍আল্লাহ সেই মেলা অবশেষে অনুষ্ঠিত হচ্ছে এবং স্থানীয় মানুষের সাড়াও পাচ্ছি বেশ। আশা করছি সাহিত্য মেলা সফলভাবে উদযাপিত হবে।

সাহিত্য মেলার পোস্টার থেকে জানা গেছে, অনুষ্ঠানে প্রবন্ধ পাঠানুষ্ঠানে প্রবন্ধ পাঠ করবেন কবি ফারহান ইশরাক, প্রবন্ধের ওপর আলোচনা করবেন অধ্যাপক আবুল ইসলাম শিকদার, আইয়ুব মুহাম্মদ খান ও ইমাম গাজ্জালী। সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশনা করবেন মো. মহিদুল ইসলাম, ত্রিবেণী পান্না, জিনাত ফেরদৌস ছবি ও সরদার হীরক রাজা। এছাড়া উচ্চাঙ্গ সংগীত পরিবেশনায় থাকবেন ইলহাম ফুলঝুরি খান ও ইসরা ফুলঝুরি খান। এমনকি সাহিত্য মেলার নাট্যানুষ্ঠানে থাকবে বিভিন্ন আঙ্গিকের ৩টি নাটক। নাটক ৩টি হলো- 'পাবলিক',  'চা অথবা কফি' এবং 'ত্যাজ'। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে 'ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন'-এর মূকাভিনয় পরিবেশনা।

সাহিত্য মেলার অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন- উদ্বোধক মো. সাইফুল ইসলাম, প্রধান অতিথি দেওয়ান সাইদুর রহমান, প্রধান বক্তা অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সভাপতি এমএ মান্নান মামুন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- সৈয়দ মিজানুর ইসলাম, দেওয়ান আব্দুর রব, আবুল বাশার সবুজ এবং হাজী মো. নাজিমদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মাসুদুর রহমান মাসুদ, ধন্যবাদ জ্ঞাপনে অনন্ত কুমার বিশ্বাস এবং সঞ্চালনায় থাকবেন কবি শেখ জাহিদ আজিম।

এছাড়া সাহিত্য মেলার অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ আসন্ন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদপ্রার্থীরা উপস্থিত থাকবেন।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ