ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউপি নির্বাচনে পিতা-পুত্রের লড়াই


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ৩:১৫

আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একে অপরের বিরুদ্ধে লড়ছেন পিতা-পুত্র। পিতা সাবেক চেয়ারম্যান শাহআলম মোল্লা লড়ছেন জাকের পার্টির হয়ে গোলাপ ফুল প্রতীক নিয়ে। অপরদিকে ছেলে ফয়সাল মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে পিতার পরিচিতি থাকলেও ভোটের মাঠে পুত্রের অবস্থান একেবারেই নতুনদের কাতারে।
 
এদিকে পিতা-পুত্র একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতাকে কেন্দ্র করে সমগ্র ইউনিয়নে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। কৌতুহলী জনতার একাংশ পিতা-পুত্রের লড়াইকে দেখছেন মাইলফলক হিসেবে। এছাড়াও অনেকেই পিতা-পুত্রের লড়াইকে নিজেদের মধ্যে ভোটের কৌশলের অংশ হিসেবেও দেখছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন রাজনৈতিক ভাবে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। মনোনয়ন যাচাই-বাছাই এবং প্রত্যাহার শেষে অন্তত ১০জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম। এর মধ্যে প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন আ’লীগের মনোনীত প্রার্থী মাহফুজ আলম, গোলাপ ফুল প্রতীকে শাহআলম মোল্লা, রজনীগন্ধা প্রতীকে আবদুল কাইউম, আনারস প্রতীকে জসিম উদ্দিন মুহুরী, টেলিফোন প্রতীকে মহিন উদ্দিন, চশমা মার্কা প্রতীকে ফয়সাল মোল্লা, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম। অন্য প্রার্থীদের প্রচার-প্রচারণা নেই বললেই চলে।

সাবেক চেয়ারম্যান শাহআলম মোল্লা বলেন, বিগত সময়ে জনগণের ভোটে ১৯ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। বিগত সময়েও আমি এবং আমার পরিবার জনগণের পাশে ছিলাম। গত ২টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে আমাদেরকে পরিকল্পিতভাবে পরাজিত করানো হয়েছে। ইনশাআল্লাহ আগামী ২৬ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে গোলাপ ফুল প্রতীকে আমি নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদী।

এমএসএম / এমএসএম

ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা