ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরের ধূলশুরা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান জায়েদ খান


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ২:২৯
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মানিকগঞ্জের হরিরামপুরের ধূলশুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জায়েদ খান। এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনিই প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন বলে জানা যায়।
 
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক লাভ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জায়েদ খান।  এছাড়াও এ ইউনিয়নে আ' লীগের দলীয় নির্বাচনী ফরম কিনেছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ কাওছার। কিন্তু আ' লীগের কেন্দ্রীয় দলীয় মনোনয়ন বোর্ড নৌকার মাঝি হিসেবে দায়িত্ব তুলে দেন বর্তমান চেয়ারম্যান জায়েদ খানের হাতে। ফলে আর কোনো প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বীতা না করায় ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জায়েদ খানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।
 
এ বিষয়ে চেয়ারম্যান জায়েদ খান জানান, আমাকে এই ইউনিয়নের নৌকা প্রতীকে মনোনীত করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্রপ্রধান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীনকে। তাদের সুদৃষ্টি ও সার্বিক ব্যবস্থায় আমার ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণ উন্নয়ন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমার এলাকার আপামরজনগণসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি, যাদের ত্যাগ ও সহযোগিতায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আগামী দিনগুলোতে আমার ইউনিয়নের সকল জনগণকে সাথে নিয়েই উন্নয়নমূলক কার্যক্রম করব, ইনশাআল্লাহ।
 
উপজেলা নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান জানান, ধূলশুড়া ইউনিয়নে একাধিক প্রার্থী না থাকায় জায়েদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও নির্বাচনী তফসিল অনুযায়ী জানুয়ারির ৫ তারিখ ভোট গ্রহণ শেষে অন্যান্যদের সাথে তার গেজেট প্রকাশ করা হবে।

এমএসএম / প্রীতি

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ