শান্তিগঞ্জের শিক্ষার্থীরা পেল ফাইজারের টিকা
শান্তিগঞ্জ উপজেলার স্কুল ও কলেজের ছাত্র - ছাত্রীদের মধ্যে ফাইজার ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীসহ শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
টিকা নেওয়া এক শিক্ষার্থী বলে, ‘টিকা নিয়ে নিজেকে সুরক্ষিত মনে করছি। আমার সহপাঠীরা টিকা নিয়েছে।’
এক অভিভাবক বলেন, ‘দেশে করোনার আক্রমণ কিছুটা কমে এলে সীমিত পরিসরে পাঠদান শুরু হয়েছে। আমরাও তাদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে ছিলাম। এখন তাদের টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। আমরা অনেকটাই আতঙ্ক মুক্ত থাকতে পারব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বলেন, উপজেলার স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের করোনা টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সবেমাত্র শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। প্রথম দিনেই জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮শত ২৫ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied