সাতকানিয়ার পৌরসভার লাকড়ির আগুনে পুড়ল ৪ ঘর
সাতকানিয়ায় রান্নাঘরের লাকড়ির আগুনে পুড়ে ছাই হয়ে গেল ৪টি বসতবাড়ি। আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সাতকানিয়ার পৌরসভার ৪নং ওয়ার্ডের সামিয়াপাড়া এলাকায় রান্নাঘরের লাকড়ি থেকেই এই আগুনের সূত্রপাত বলে জানায় সাতকানিয়া ফায়ার স্টেশন কর্তৃপক্ষ।
জানা যায়, সাতকানিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সামিয়ার পাড়ার আবুল বশরের রান্না ঘরের লাকঁড়ির চুলা থেকেই এই আগুনের সুত্রাপাত।আর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আনোয়ার হোসেন এবং মৃত আব্দুল গফুরও শামসুল হকের বাড়িতে। ফলে ৪টি বসত বাড়ি পুড়ে একদম ছারখার হয়ে গেলেও আগুনের কারণে কোনো আহত-নিহত হয়নি বলে জানান স্থানীয় যুবলীগ নেতা মোস্তাফিজ।
এদিকে সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বলেন, লাকড়ির চুলা থেকে এই আগুনের সূত্রপাত, ৪টি ঘরে আগুন ছড়িয়ে পড়লেও ৩টি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৪-৫ লাখ টাকার মতো ক্ষতি হয় বলেও তিনি জানান।
তিনি আরো জানান, এই এলাকায় ঢুকারমত পর্যাপ্ত রাস্তা না থাকার কারণে আমাদের ঢুকতে দেরী হলো সেই কারণেও মূলত ঘর বেশী পুড়লো।এদিকে ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম জানান-ক্ষতিগ্রস্থদের পাশে আমরা পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহযোগিতাসহ করণীয় সবকিছুই করব।কিছুক্ষন আগে আমি মেয়র মহোদয়কে ফোন করে বিষয়টা জানিয়েছি।তিনি বর্তমানে ঢাকায় অবস্থানরত।তিনি আরো বলেন-ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আসার সময় ডলুব্রীজের উপর ভীড় করা সিএনজির কারণে দেরী করে ফেলছিলো তাই ঘরগুলি একদম পুড়ে ছাই হয়ে যায়।
শুধু ডলু ব্রিজের ওপর সিএনজির স্তুপ তাই নয়, সামিয়ার পাড়া ঢুকতে ২০-২৫টি রাস্তায় স্পিড ব্রেকার বসানো হয়েছে।ফলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের যথেষ্ঠ দেরি হলো আর সেই দেরির মাসুল গুনতে হয়েছে ৪টি বসতঘর পুড়ে একদম ছাই হয়ে।
অতএব আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে এলাকার স্বার্থে ডলু ব্রিজের উপর অঘোষিত সিএনজি ষ্টেশন এবং সামিয়ার পাড়া ঢুকতে কিছুক্ষন পর পর দেয়া স্পিড ব্রেকারগুলো অপসারণ চাই।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু