ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক মাসুম


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ২:২৩

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মাছুম। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আ’লীগ দলীয় নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর থেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় আ’লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আপামর জনতা। প্রতিদিনই তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রেলপথমন্ত্রী ও স্থানীয় সাংসদ মুজিবুল হক মুজিব ও ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে উজিরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মাছুম বলেন, এ বিজয় সাধারণ মানুষের। সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উজিরপুর ইউনিয়নের মানুষের সেবা করার জন্য ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রিয় নেতা মুজিবুল হক আমার প্রতি বিশ্বাস রেখেছেন, আমি তাদের আস্থা ও সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করব। আমি যাতে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

তিনি ‍আরো বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে এলাকার উন্নয়নে সাধারণ মানুষের জন্য কাজ করে যাব। আমার পরিশ্রম, মেধা, শ্রম যদি দল ও এলাকার মানুষের জন্য বিন্দুমাত্রও কাজে লাগে, সেটি হবে আমার জীবনের পরম প্রাপ্তি।

এমএসএম / জামান

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত