নৌকার প্রার্থী জাফর ইকবালের বিজয়ে কনকাপৈতে বইছে আনন্দের জোয়ার
কুমিল্লার চৌদ্দগ্রামে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত কনকাপৈত ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. জাফর ইকবালের বিজয়ে আনন্দের জোয়ার বইছে এলাকায়। সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাফর ইকবাল।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পুনরায় বিজয়ী হওয়ার পর থেকেই তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় আ’লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রেলপথমন্ত্রী ও স্থানীয় সাংসদ মুজিবুল হক মুজিব ও ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে কনকাপৈত ইউপির চেয়ারম্যান মো. জাফর ইকবাল বলেন, এ বিজয় সাধারণ মানুষের। সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কনকাপৈত ইউনিয়নের মানুষের সেবা করার জন্য পুনরায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রিয় নেতা মুজিবুল হক আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন, আমি তাদের আস্থা ও সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করব। আমি যাতে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি, সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে এলাকার উন্নয়নে সাধারণ মানুষের জন্য কাজ করে যাব। আমার পরিশ্রম, মেধা, শ্রম যদি দল ও এলাকার মানুষের জন্য বিন্দুমাত্রও কাজে লাগে, সেটি হবে আমার জীবনের পরম প্রাপ্তি।
শাফিন / জামান
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত