ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৯৭.১৫ শতাংশ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ৩:১৩

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে পাসের হার ৯৭.১৫ শতাংশ। এসএসসিতে উপজেলার মোট ১৫টি স্কুলের ১৬৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৫৭৯ জন। ফেল করেছে ৪১ জন৷ জিপিএ ৫ পেয়েছে মাত্র ১১ জন। এরমধ্যে পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে দুজন, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় থেকে একজন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনজন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে একজন, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ‍একজন এবং গাগলী নারাইনপুর উচ্চ বিদ্যালয় থেকে একজন জিপিএ ৫ পেয়েছে।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬টি মাদ্রাসার ২৬৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩৮ জন। ফেল করেছে ২৬ জন। এতে পাসের হার ৯০.১৫ শতাংশ । জিপিএ ৫ পেয়েছে তিনজন। তারা সবাই দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, এবারের ফলাফল গত বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো হয়েছে। জিপিএ ৫-এর সংখ্যাও বেশি। আশা করি এ সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ নভেম্বর।

করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। অন্যান্য বছরের মতো এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এ পরীক্ষা হয়। এবার অন্য আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেয়া হয়।

এমএসএম / জামান

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু