ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দ্বিতীয়বার মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এমদাদ উল্যাহ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ৩:৩১

সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো ‘মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের তরুণ সাংবাদিক ও কলামিস্ট মো. এমদাদ উল্যাহ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকায় ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানির চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন- জনশক্তি ও রপ্তানি ব্যুরোর মহাপরিচালক শহিদুল আলম এনডিসি, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিনিয়র ডিরেক্টর কেএমএম মোর্শেদ, মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম হাসান।

মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিক মো. এমদাদ উল্যাহ এর আগে চলতি বছরের ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতার পুরস্কার-২০২১, ১১ জুলাই পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, গত বছরের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবীদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন। তিনি ২০০৫ সাল থেকে সৎ ও সাহসিকতার সাথে সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন।

সাংবাদিক মো. এমদাদ উল্যাহ ১৯৮৯ সালের ৩১ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুর রহমান। বর্তমানে তিনি আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

দ্বিতীয়বার মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করায় সাংবাদিক মো. এমদাদ উল্যাহকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন