ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে জনপ্রিয়তার শীর্ষে থাকা তিন ইউপি সদস্যের হ্যাট্রিক জয়


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ৩:৩৬

কুমিল্লার চৌদ্দগ্রামে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে থাকা তিন ইউপি সদস্যের হ্যাট্রিক জয়ে এলাকায় খুশির জোয়ার বইছে। উৎসবমুখর পরিবেশে নিজ নিজ কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পেরে ভোটাররা বেশ আনন্দিত। স্থানীয় ভোটারসহ সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হওয়া উপজেলার কনকাপৈত ইউনিয়নের ১নং ওয়ার্ডের (পন্নারা, কাগাইশ, মলিয়ারা ও ভানুস্বর) ডা. সোহরাওয়ার্দী, ঘোলপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (সলাকান্দি, তুলাপুষ্করনী, ঘোলপাশা, জুগিরখিল, গুজরা ও উজানমুড়ি) মো: রিয়াজ হোসেন, ৯নং ওয়ার্ডের (কোমাল্লা, নোয়াপড়া ও বীরচন্দ্রনগর) মো. বেলাল হোসেন।

ডা. সোহরাওয়ার্দী ফুটবল প্রতীক নিয়ে ৫৯৮ ভোট পেয়ে, মো. রিয়াজ হোসেন ‍টিউবওয়েল প্রতীক নিয়ে ১১৪৫ ভোট পেয়ে এবং মো. বেলাল হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৬৪৮ ভোট পেয়ে তৃতীয়বারের মতো জগগণের রায়ে ইউপি সদস্য নির্বাচিত হন।

এ বিষয়ে ডা. সোহরাওয়ার্দী জানান, সাধারণ ভোটারদের ভালোবাসায় টানা তৃতীয়বার ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় ভোটারসহ এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুখ-দুঃখে আমি সব সময় এলাকাবাসীর পাশে ছিলাম, আছি ‍এবং থাকব ইনশা আল্লাহ্।

মো. রিয়াজ হোসেন বলেন, গত দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করেছি। টানা তৃতীয়বার নির্বাচিত হওয়া তারই প্রমাণ। সামনের দিনেও সাধারণ মানুষের খেদমতে নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করব।

মো. বেলাল হোসেন বলেন, সরকারি সকল সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করেছি। তাই ভোটারটা আবারও আমাকে ইউপি সদস্য নির্বাচিত করেছেন। আমি তাদের সে ভালোবাসার দাম দেয়ার চেষ্টা করব।

এমএসএম / জামান

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন