ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে নির্বাচনী সহিসংতায় আহত ১৫


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩১-১২-২০২১ বিকাল ৬:৫১

মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নৌকার প্রার্থী মো. বিল্লাল হোসেনের সমর্থক ১০ জন এবং স্বতন্ত প্রার্থী আরব আলীর সমর্থক ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বিল্লালের সমর্থক দুজনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকি ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরব আলীর সমর্থক ৫ জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌকার প্রার্থী মো. বিল্লাল হোসেন মুঠোফোনে জানান, আমার সমর্থকরা দুপুরে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রায় ৬০-৭০ জন বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায় আরব আলীর সমর্থকরা।

স্বতন্ত্র প্রার্থী আরব আলী মুঠোফোনে জানান, আমার সমর্থকদের গত কয়েক দিন ধরেই বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বিল্লাল বাহিনী। আজ দুপুরের দিকে আমার সমর্থকরা ভোটারদের বাড়িতে বাড়িতে নির্বাচনী প্রচারে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী হঠাৎ প্রায় ৪০-৫০ জন লোক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. লিটন জানান, দুপুরের দিকে ১০ জন আহত অবস্থায় এবং বিকেলের দিকে আরো ৫ জনসহ মোট ১৫ জন জখম অবস্থায় চিকিৎসা নিতে এসেছিলেন। এরমধ্যে দুজনকে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জামান / শাফিন

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ