ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১:৪৫

উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য কাজী মাসুম, সদস্য তৌহিদুর রহমান প্রমুখ।

চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা আলিম মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ্, উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি কাজী ইয়াকুব হোসেন, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতনসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বীরচন্দ্রনগর আলিম মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা, পরিচালনা কমিটির সদস্য শাহ্ আলম মোল্লা, কাজী ইফতেখার হোসেন, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল-রায়হান আলকাস, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।

বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণে উপস্থিত ছিলেন- বাতিসা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী মমতাজ উদ্দীন বারী, সাধারণ আনোয়ার হোসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ্ আহম্মদ ভূঁইয়া, পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম মজুমদার, উপজেলা যুবলীগ নেতা ইয়াসিন উদ্দীন প্রমুখ।

এমএসএম / জামান

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন