হরিরামপুরে দুই ইউনিয়নে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গালা ও বলড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) ভোররাতে বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন খান এবং গালা ইউনিয়নের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের কালই এবং কামারঘোনা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিরোধী প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন আওয়ামী লীগের দুই প্রার্থী। তবে দুই ইউনিয়নের অন্য প্রার্থীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
বলড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোসলেম উদ্দিন খান অভিযোগ করে বলেন, বিরোধী প্রার্থীর লোকজন আমার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছেন। আমার বিরোধী পক্ষ রাতের আঁধারে এমনটি করেছে। প্রায় রাত্র ১ টা পর্যন্ত আমার ক্যাম্পে আমার লোকজন ছিল, সকালে লোকজন জানালে আমি জানতে পাই আমার ক্যাম্পে আগুন দেয়া হয়েছে এবং সরেজমিনে গিয়ে দেখেছি।
মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. খোরশেদ আলম খান বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। অগ্নিকাণ্ডের সাথে যে বা যারা জড়িত তাদের আইনানুগ শাস্তির দাবি করছি।
আনারস প্রতীকের চেয়ারম্যানে প্রার্থী শেখ মো. আইয়ুব আলী জানান, বিষয়টি সত্যিই দুঃখজনক। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।
তবে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারেক ফোন ধরেননি।
এদিকে গালা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রাজিবুল হাসান রাজিব বলেন, রাত ১টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শফিক বিশ্বাস, আনারস প্রতীকের প্রার্থী মিঠু মোল্লা এবং অটোরিকসা প্রতীকের প্রার্থী ছাব্বির হোসেনের সমর্থকরা স্লোগান দিয়ে চলে যায়। এর ঘণ্টাখানেক পর আমার দুটি ক্যাম্প পুড়িয়ে দেয়ার কথা জানতে পারি। আমার সন্দেহ শফিক বিশ্বাস, মিঠু মোল্লা ও ছাব্বিরের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিঠু মোল্লা বলেন, জনসমর্থণ বেশি থাকায় আওয়ামী লীগের প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিক বিশ্বাস এবং অটোরিকসা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছাব্বির হোসেনের মুঠোফোনে বারবার কল দিলেও রিসিভ করেননি।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত