সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার (২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের এক মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছেন তারা।
কর্মসূচিতে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এত অল্প বয়সে মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি তার পরিবার ও আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমাদের ছেলে কেবল লেখাপড়া শেষ করে বের হবে, দেশের উন্নয়নে কনট্রিবিউশন করবে, এটুকু আমাদের প্রত্যাশা। আমাদের বয়স শেষে আমরা চলে যাব, আমাদের জায়গায় তারা কাজ করবে। কিন্তু এমন অকাল মৃত্যুতে সেসব থেকে বঞ্চিত হচ্ছি আমরা।
কর্মসূচিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, যে শিক্ষার্থীর জন্য আমরা আজ রাস্তায় দাঁড়িয়েছি তার কথাবার্তা, আচার-আচরণ, ভাব-ভঙ্গি ছিল অমায়িক। প্রত্যেক শিক্ষকের সে খুব স্নেহভাজন ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনার পর তাকে আর কখনো আমরা দেখতে পাব না। এটি অত্যন্ত দুঃখজনক।
তিনি আরো বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে। তবে এ দুর্ঘটনা কেনো ঘটছে? এক ড্রাইভার রাতে গাড়ি চালিয়ে আসলে আবার সে সকালবেলা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তার কোনো বিশ্রাম নেই। ড্রইভার মাদক গ্রহণ করছে। গাড়ির ফিটনেস নেই। এক গাড়ি আসলে কোনো প্রকার মেরামত ছাড়া আবার তাকে ঢাকার দিকে পাঠিয়ে দেয়া হচ্ছে। এ ধরনের বহু ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে। আমরা এ সকল কিছুর অবসান চাই। আমরা চাই না এ দেশের কোনো মানুষের জীবন এভাবে ফেরার পথে চলে যাক।
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বেলাল হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- অধ্যাপক হুময়ুন কবির, তারেক নূর প্রমুখ।
এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের গোজা ব্রিজ এলাকার সড়ক দুর্ঘটনায় সোহাগ মিয়া নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়৷ তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাস্টার্সের (২০১৫-১৬ সেশন) শিক্ষার্থী ছিলেন।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied