ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে নৌকার বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ৪:৪২
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলার হরিরামপুরে ৯টি ইউনিয়নের ১১ জনকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী, ভাতৃপ্রতীম সংগঠনের দলীয় বিদ্রোহীদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। গত ৩১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম অ্যাডভোকেট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।
 
দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড পরিগণিত হওয়ায় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক স্ব স্ব সংগঠনের কার্যনির্বাহী পদ ও সাধারণ পদ হতে তাদের বহিষ্কার করা হয়।
 
এতে গালা ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান আহ্বায়ক সদস্য স্বতন্ত্র প্রার্থী মো. মিঠু মোল্লা, চালা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বর্তমান চেয়ারম্যান শামসুল আলম বিশ্বাস ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম মোল্লা, বলড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মো. আইয়ুব আলী, হারুকান্দি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান চুন্নু, রামকৃষ্ণপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. কামাল হোসেন, গোপীনাথপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন বিশ্বাস, কাঞ্চনপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি, সহ-সভাপতি আফজাল হোসেন ভোলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমির হোসেন, সুতালড়ী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিকান্দার বিশ্বাস ও আজিমনগর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য আরব আলীকে বহিষ্কার করা হয়।
 
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীন মুঠোফোনে জানান, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের বিদ্রোহীদের আশ্রয়, প্রশ্রয় দিতে নিষেধ করেছেন। যারা বিদ্রোহীদের জন্য কাজ করবে তাদেরও আশ্রয়-প্রশ্রয় দিতে নিষেধ করেছেন। তাহলে আমরা কেন চুপ থাকব? আমরা কেন্দ্রের নির্দেশেই এ বহিষ্কারেরর সিদ্ধান্ত নিয়েছি।

শাফিন / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ