ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে প্রচারণার শেষদিনে চমক দেখালেন তরুণ স্বতন্ত্র প্রার্থী শাকিল মোল্লা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩-১-২০২২ বিকাল ৭:৪১
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষদিনে চমক দেখালেন মানিকগঞ্জ জেলার হরিরামপুরের ৩নং চালা ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের শাকিল মোল্লাোমবার (৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণার শেষদিনে একটি মিছিল বের করা হয়। মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সহস্রাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলটি ইউনিয়নের স্বপ্নপুরি থেকে লাউতা, আগ্রাইল, খলিলপুর, সট্টি, দিয়াবাড়ি হয়ে চালা বাজারে এসে শেষ হয়।
 
এ সময় শাকিল মোল্লা জানান, জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থনে আমি প্রার্থী হয়েছি। আমি সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।  জনগণ যে ভালোবাসা আমাকে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। নির্বাচনের ফলাফল যাই হোক, আমি জনগণের পাশে আছি এবং থাকব ইনশা আল্লাহ।
 
আগামী ৫ জানুয়ারি উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬০৮ জন। মোট প্রার্থী ৫ জন।

শাফিন / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ