ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শপথ নিলেন শান্তিগঞ্জের নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যান


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৩:৫৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নবনিবার্চিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এ সময় সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকির হোসেন ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ্ জামান উপস্থিত ছিলেন।

শপথ নেয়া নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- জয়কলস ইউনিয়নে আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউনিয়নে মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়নে জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও ইউনিয়নে রিয়াজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে লুৎফর রহমান জায়গীরদার খোকন, দরগাপাশা ইউনিয়নে সুফি মিয়া, পাথারিয়া ইউনিয়নে শহিদুল ইসলাম ও শিমুলবাঁক ইউনিয়নে শাহিনুর রহমান শাহিন।

শপথবাক্য শেষে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শাফিন / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান