রূপগঞ্জে ধর্ষণের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত ঘটনা উন্মোচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন- গ্রেপ্তারকৃতদের বাবা আব্দুল হক, মা মাজেদা বেগম, ভাসুর মামুন মিয়ার স্ত্রী বিপাসা বেগম।
ভুক্তভোগীদের পরিবারের লোকজন দাবি করেন, দুই বছর আগে আবুল হোসেন আমিরের সঙ্গে উপজেলার মুড়পাড়া ইউনিয়নের মীরকুটিরছেও এলাকার নেহা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর আবুল হোসেন আমির তার স্ত্রী নেহা আক্তারকে রেখে প্রবাসে চলে যায়। বিয়ের পর গৃহবধূ নেহা আক্তার বিভিন্ন মানুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। নেহা আক্তারের সঙ্গে ভারতীয় এক যুবকের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ জুন গৃহবধূ নেহা আক্তার শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভারতীয় ওই যুবকের কাছে যাওয়ার জন্য পালিয়ে যায়। পরে ভাশুর মামুন ও দেবর রাকিবুল ইসলামসহ পরিবারের অন্যান্য লোকজন পুলিশের সহযোগিতায় নেহা আক্তারকে ফিরিয়ে নিয়ে আসে। গৃহবধূর পরিবারের লোকজন পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়ে আবুল হোসেন আমিরের বড় ভাই মামুন মিয়া ও ছোট ভাই রাকিবুল ইসলামসহ পরিবারের সকল সদস্যকে মীরকুটিরছেঁও এলাকায় নেহা আক্তারের বাড়িতে ডাকে। গত শুক্রবার বিকেলে ভাশুর মামুন মিয়া ও দেবর রাকিবুল ইসলাম গৃহবধূর বাবার বাড়িতে গেলে পুলিশ তাদের ধর্ষণের অভিযোগ এনে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা ভাশুর মামুন মিয়া ও দেবর রাকিবুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তদন্ত করে প্রকৃত উন্মোচনের দাবি জানান।
এর আগে গত শুক্রবার (১২ জুন) রাতে ধর্ষণের অভিযোগ এনে গৃহবধূ ভাশুর ও দেবরকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ ভাশুর মামুন মিয়া ও দেবর রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, গৃহবধূ ভাশুর মামুন মিয়া ও দেবর রাকিবুল ইসলামকে আসামি করে ধর্ষণের অভিযোগ এনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর ভাশুর ও দেবরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের