চৌদ্দগ্রামের বিজয়করা স্কুল অ্যান্ড কলেজ কমিটি নির্বাচনের দাবিতে মানববন্ধন
কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সচেতন অভিভাবক মহল। রোববার (৯ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় মো. জাফর পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রুহুল আমিন ভূঁইয়া, বেলাল হোসেন ভূঁইয়া, আরবের রহমান, অলিউল্লাহ পাটোয়ারী, আবদুল্লাহ আল হাসান, জাফর আহম্মদ, নয়ন মজুমদার, আগা রিপন চৌধুরী, আবদুল খালেক ফকির, আশা চৌধুরী, আবদুল মামুন মজুমদার, কাজী তৌহিদ, আবদুস সোবহান ভূঁইয়া, কবির হোসেনসহ স্থানীয় সচেতন অভিভাবকবৃন্দ।
জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর বিজয়করা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। প্রতিষ্ঠানের জন্য জমি দাতাদের নাম রহস্যজনকভাবে দাতা তালিকা থেকে বাদ দেয়ায় সংক্ষুদ্ধ হয়ে জমিদাতাদের একজন কুমিল্লা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত নির্বাচন স্থগিতাদেশ ঘোষণা করায় নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ অভিভাবক এবং প্রতিনিধি নির্বাচেন অংশগ্রহণকারীরাও হতাশ হয়ে পড়েন।
রোববার অনুষ্ঠিত মানববন্ধনে পরিচালনা কমিটির নির্বাচন দ্রুত অনুষ্ঠানের লক্ষ্যে এবং অনতিবিলম্বে মামলাটি নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়। প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে সংশ্লিষ্ট সকলকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
শাফিন / জামান
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত