ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ট্রমালিংকের কার্যক্রম উদ্বোধন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৯-১-২০২২ বিকাল ৫:৫৭

কুমিল্লার চৌদ্দগ্রামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রমালিংকের ফার্স্ট এইড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের ভোজন বিলাস কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ।

ট্রমালিংকের উপদেষ্টা ডা. আব্দুল্লাহ্ আল বাকী ও পরিচালক অরূপ সাহার সঞ্চালনায় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রমালিংকের স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ট্রমালিংক চৌদ্দগ্রাম উপজেলায় ৭৭ জন স্বেচ্ছাসেবীকে ‍এক দিনের ফার্স্ট এইড বিষয়ক প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদ এবং সরঞ্জামসহ ফার্স্ট এইড বক্স বিতরণ করে। ট্রমালিংকের স্বেচ্ছাসেবীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার থেকে চিওড়া পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাকবলিতদের ফার্স্ট এইড সেবা প্রদান করবে। ভবিষ্যতে এ কার্যক্রমের পরিধি ও সীমানা আরো বৃদ্ধি পাবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

শাফিন / জামান

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন