ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ৪:৫৬
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২-এর আওতায় জেলা ক্রীড়া অফিস মানিকগঞ্জের আয়োজনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
উপজেলার মোট ১০টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে দৌড়, উচ্চলাফ, দীর্ঘলাফ, দাড়িয়াবান্ধা, রশি ঘোরানোসহ গ্রামীণ আরো কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়।
 
সকালে জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, অতিথিবৃন্দের মাঝে ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও অতিথিবৃন্দের মাঝে সন্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
 
উক্ত খেলা এবং পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইমদাদুর রহমান তালুকদার। আরো উপস্থিত ছিলেন- দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা শামসুন নাহার, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. খোরশেদ আলম, চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রমজান আলী প্রমুখ।

শাফিন / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ