যমুনার চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
চলতি বছর টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনের সাথে সাথে বাজারে মিষ্টি আলুর ব্যাপক চাহিদা থাকায় চড়াদাম পেয়ে খুশি এখানকার আলুচাষিরা। এ চরাঞ্চলের উৎপাদিত মিষ্টি আলু স্থানীয় মানুষদের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শুধু তাই নয়, কদর বেড়েছে শহরেও।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের তথ্যমতে, উপজেলার যমুনার চরাঞ্চলে এবার মিষ্টি আলু চাষ হয়েছে ২২০ হেক্টর জমিতে। তারমধ্য ১৮০ হেক্টর জমিতে স্থানীয় জাতের মিষ্টি আলু চাষ হয়েছে, যা লক্ষ্য মাত্রার চেয়ে বেশি। স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড জাতের মিষ্টি আলুও চাষ করেছেন চাষিরা। তবে স্থানীয় জাতের আলুর ফলনই বেশি হয়েছে বলে জানান আলুচাষিরা।
এ নিয়ে মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার যমুনা চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের রেহাইগাবসারা রুলীপাড়া ব্লকে রুলীপাড়া এলাকায় ২০২১-২১ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত মিষ্টি আলুর প্রদর্শনীর মাঠ দিবস আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এসএম রাশেদুল হাসান, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, কোরবান আলী তালুকদার প্রমুখ।
মিষ্টি আলুচাষিদের সাথে কথা বলে জানা যায়, অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে মিষ্টি আলুর চারা বপন শুরু হয়। ফাল্গুন মাসের তৃতীয় সপ্তাহে থেকে মিষ্টি আলু মাটির নিচে পরিপক্ক হয় আর চৈত্র-বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে থাকে আলু তোলার সময় হয়। এরপর আলু দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন চাষিরা।
মিষ্টি আলুর রাজ্য হিসেবে পরিচিত ভূঞাপুর উপজেলার যমুনার চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ক্ষেতজুড়ে চলছে মিষ্টি আলু তোলার উৎসব। রোদের তেজ উপেক্ষা করে পুরুষরা কোদাল দিয়ে মাটি কুপিয়ে আলগা করছেন আর মহিলা ও শিশুরা আলু কুড়িয়ে এক জায়গায় স্তূপ করছে। মিষ্টি আলু নিতে আসা ব্যাপারীরা ক্ষেতে বসেই আলু মেপে বস্তায় ভরে ট্রাকে তুলছেন।
স্থানীয় আলুচাষি সেকান্দার বলেন, চলতি মৌসুমে এক একর জমিতে মিষ্টি আলু চাষ করেছি। প্রতি বিঘায় ১২০ থেকে ১৫০ মণ করে মিষ্টি আলুর ফলন হয়েছে। বাজারেও আলুর চড়া দাম পাওয়া যাচ্ছে। প্রতি মণ মিষ্টি আলু পাইকারি ৪০০ টাকা দরে বিক্রি করছি। এক একর জমিতে চারা বপন ও আলু তোলা পর্যন্ত মোট খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। বিক্রি হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। লাভ হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
মিষ্টি আলুচাষি আব্দুল আলীম, আলী ও মনির মিয়া বলেন, আগে এসব জমিতে বাদাম ও মিষ্টি লাউ করতাম। এতে লাভ হতো না। চলতি বছর আমরা মিষ্টি আলু চাষ করে লাভবান হয়েছি।
মিষ্টি আলুর পাইকার লিটন সরকার বলেন, যমুনা চরাঞ্চলের উৎপাদিত মিষ্টি আলুর চাহিদা বেশি। কারণ, ওই আলু বালু মাটিতে হওয়ায় মিষ্টি হয় খুব বেশি।
উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল বলেন, এ বছর গতবারের তুলনায় যমুনার চরাঞ্চলের ভূঞাপুর অংশে মিষ্টি আলু উৎপাদন ভালো হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা জমির অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে সঠিক দিকনির্দেশনা দেয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। আগামী বছর আরো বেশি পরিমাণ মিষ্টি আলুর চাষ হবে বলে আমরা প্রত্যাশা করছি।
এমএসএম / জামান
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
Link Copied