হরিরামপুরে আন্ধারমানিক মডেল স্কুলে `মা' সমাবেশ অনুষ্ঠিত
মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু করা হয়।
বিদ্যালয়ের সকল শিক্ষকের মতবিনিময়, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মায়েদের উপস্থিতিতে করোনাকালীন বাংলাদেশ বেতার ও সংসদ টেলিভিশনে অনুষ্ঠিত ক্লাসে নিয়মিত অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, শিশু শিক্ষায় মায়েদের ভূমিকা, বিভিন্ন বিষয়ে মায়েদের সচেতনতা, শিক্ষার্থীদের উত্তম ভবিষ্যৎ পরিকল্পনা, নিয়মিত মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতিসহ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে মুক্ত আলোচনা করা হয়। সভা শেষে বিদ্যালয়ের বিভিন্ন কর্নার ঘুরে দেখা হয়।
মা সমাবেশে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, সহকারী শিক্ষক নারগিস আক্তার, আবুল কালাম আজাদ, শুভ্রা রায়, শেফালী সাহা, শামসুন্নাহার, আয়শা আক্তার, নমিতা হালদার, কামরুল হাসান, রুহ আফজা তৃষাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা অভিবাবকবৃন্দ।
শাফিন / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied