শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে কার নিহত ১
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার রাস্তার পাশের খালের পানিতে পড়ে একজন নিহত ও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷
মঙ্গলবার(১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কার উপজেলার পাঁচগাও পয়েন্টের সামনে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। তখন তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করলে কারের ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম সুজন মিয়া(২৮)। এবং কারের ভেতরে থাকা উপর ৭ যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানার এসআই আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে কারের ড্রাইভার মারা গেছেন। আহত ৭ ব্যক্তিদের উন্নয়ন চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা