ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে বশেমুরবিপ্রবিতে প্রতীকী অনশন 


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ৪:২৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে প্রতীকী অনশন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনশন কর্মসূচি পালন করেন তারা।

প্রতীকী অনশনে অংশগ্রহণকারী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিহাদ মাহমুদ বলেন, আমরা দেখতে পাচ্ছি শাবিপ্রবির শিক্ষার্থীরা তাদের আন্দোলনের ১২০ ঘন্টা অতিক্রম করেছে। ইতোমধ্যে অনশনরত অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে এবং আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তারপরেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না৷ আমরা তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার জন্যই প্রতীকী অনশনে বসেছি। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো তারা যেনো তাদের আন্দোলন চালিয়ে যায় এবং ভিসি পদত্যাগ না করা পর্যন্ত মাঠে থাকে।

এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নাজমুল মিলন বলেন, আমরা আশা রাখব ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, আচার্য যেন দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সাথে এই ভিসিকে বিতাড়িত করে শিক্ষার্থীদের মৌলিক দাবিগুলো মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেন স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।

প্রসঙ্গত, গত সোমবার (১৭ জানুয়ারি) শাবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও ভিডিও বার্তা দিয়েছেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা।

জামান / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা