ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহি, সম্পাদক আবিদ হাসান


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৪-১-২০২২ রাত ৮:২৩

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুই পর্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম পর্বের উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানু। হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি জ. ই. আকাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

সভার দ্বিতীয় পর্ব উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব। হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাস, সাবেক সভাপতি মতিউর রহমান, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বি এম খোরশেদ।

দ্বিতীয় পর্বের সভা শেষে মাহিদুল ইসলাম মাহিকে সভাপতি এবং আবিদ হাসান আবেদকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

দুই বছর মেয়াদি কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি জ. ই. আকাশ, যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ সায়েম খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব গুহ মজুমদার, দপ্তর সম্পাদক শামীম মোল্লা, কার্যকরী সদস্য-১ মো. সাইফুল ইসলাম এবং কার্যকরী সদস্য-২ শুভংকর পোদ্দার।

জামান / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ