শাবির ভিসিকে অন্য দায়িত্বে দেওয়া প্রয়োজন : ডা. জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর কাজটা অন্যরাও করতে পারতেন যেটা জাফর ইকবাল করেছেন। তিনি একজন পুরোনো অধ্যাপক, তাকে ধন্যবাদ। ছাত্ররা তার কথা মেনে নিয়েছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়া।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, প্রাক্তন ছাত্ররা আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সহযোগিতা করে অপরাধ করেনি। ছাত্রদের বিরুদ্ধে দায়ের কর সব মামলা প্রত্যাহার করে নিতে আহ্বান জানান তিনি।
জাফরুল্লাহ বলেন, তাদের মূল দাবি আলোচনায় বসতে হবে। এখানে যিনি অধ্যাপনা করেছেন, এমন কাউকে ভিসি করা উচিত। বর্তমান ভিসিকে অন্য দায়িত্বে দেওয়া প্রয়োজন। আন্দোলনের সময় পুলিশ ডাকা উচিত হয়নি। ঘটনার পর পর শিক্ষামন্ত্রীর এখানে আসা উচিত ছিল বলেও তিনি জানান।
এর আগে তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলায় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল পরিদর্শন করেন। মেডিকেল টিম, মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও সার্জারিসহ বিভিন্ন চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন।এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা ও ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার