চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. রায়হান নামে এক যুবককে আটক করেছেন র্যাব-৭-এর সদস্যরা। আটককৃত রায়হান উপজেলার বাতিসা ইউনিয়নের পাতড্ডা গ্রামের মো. নাছির আহম্মদের ছেলে।
জানা গেছে, সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে অবস্থিত গ্রামীণফোন সার্ভিস সেন্টারের সামনে মাদক বেচাকেনা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাবের ইমরানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রায়হান দৌড়ে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করে। পরে র্যাব তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড কার্তুজ ও একটি ফোল্ডিং চাকু উদ্ধার করে। সে দীর্ঘদিন থেকে অবৈধভাবে অস্ত্র-মাদক বেচা-কেনাসহ বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।
শাফিন / প্রীতি
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত