ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মরাগাছ, দুর্ঘটনার আশঙ্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে সড়কের দুই পাশে কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে আছে বিশালাকৃতির কিছু মরাগাছ। যে কোনো মুহূর্তে এ মরা গাছগুলো ভেঙ্গে পড়তে পারে মহাসড়কে চলমান যানবাহনসহ সাধারণ পথচারীদের উপর। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটাসহ যান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সচেতন মহল। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ নির্বিকার রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা অংশে বিশাল আকৃতির কয়েকটি মরাগাছ কোনো রকম ঠাঁয় দাঁড়িয়ে আছে। একটু ঝড়ো বাতাসেই যে কোনো মুহুর্তে এ মরাগাছগুলো ভেঙ্গে পড়তে পারে মহাসড়কে চলাচলকারী যানবাহনের উপর। এতে বড় ধরণের দুর্ঘটনায় প্রাণনাশের আশঙ্কাসহ দীর্ঘসময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে মহাসড়কের একই স্থানে মরাগাছের ঢাল ভেঙ্গে একাধিক দুর্ঘটনা ঘটেছে। যাতে কয়েকজন পরিবহন শ্রমিকসহ সাধারণ পথচারী গুরুতর আহত হয়। এ বিষয়ে দ্রæত কার্যকরী প্রদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারাসহ সচেতন মহল।
এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা ‘দৈনিক সকালের সময়’ প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমনকে জানান, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। সরেজমিন পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে’।
এমএসএম / প্রীতি
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা