হরিরামপুরে ইউপি নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেপ্তার ২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় গেন্দু মাতব্বরের বাড়িতে হামলার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্য রাতে ওই ইউনিয়নের তন্ত্রখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলো, তন্ত্রখোলা গ্রামের যোগেশ বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস ও মৃত কানাই সরকারের ছেলে নিতাই সরকার।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি হারুকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ মোশারফ হোসেনের পক্ষে কাজ না করায় ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি গেন্দু মাতব্বরের বাড়িতে হামলায় চালানো হয়। ভোটের আগের রাতে শেখ মোশারফ হোসেনের সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান চুন্নুর পক্ষে কাজ করার কারণেই তার বাড়িতে হামলা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. মিজানুর ইসলাম জানান, ওই ঘটনায় গেন্দু মাতব্বর কয়েকজনকে আসামী করে একটি মামলা করেছিল। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied