কয়রায় টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে মানুষ
গত সোমবার দিবাগত রাত থেকে টানা বৃষ্টিপাতে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার কয়রা উপজেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে নেমে এসেছে দুর্ভোগ। থমকে আছে জনজীবন। টানা বৃষ্টিপাতে ফলে উপজেলা বিভিন্ন অঞ্চলে, বীজতলা, ফসলের মাঠ, পুকুর, রাস্তাঘাট ও বাড়ির আঙিনা তলিয়ে গেছে। গত ২৬ মে ইয়াসের প্রভাবে বেঁড়িবাধ ভেঙে উপজেলার ৪টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। বাঁধ মেরামত হলেও পানি সরতে না সরতেই টানা বৃষ্টি পানিতে ফের একাকার খাল, বিল, পুকুর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। টানা বৃষ্টিপাতের কারণে ভঙ্গুর বেড়িবাঁধ নিয়ে বন্যার আতঙ্কে পড়েছেন নদীপাড়ের মানুষেরা।
এদিকে, যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে। দু-চারটি বের হলেও বেড়েছে ভাড়ার পরিমাণ, ফলে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ব্যবসায়ীরা ক্রেতার জন্য বসে থাকলেও মিলছে না তেমন ক্রেতা। অলস সময় পার করছেন রিকসা, ভ্যান ও অটোচালকরা। টানা বৃষ্টির ফলে কয়রা সদরের মেইন সড়ক তলিয়ে যাওয়ায় বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের দুর্ভোগ চরমে উঠেছে।
কথা হলে বাজার করতে আসা মামুন, সবুজসহ কয়েকজন জানান, ড্রেনেজের সঠিক ব্যবস্থা না থাকায় কয়রা সদরের সড়ক সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় আর সকলকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ভাঙাচোরা, খানাখন্দ হয়ে পড়ে আছে । টানা বৃষ্টিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষরা কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
ভ্যানচালক আফছার বলেন, বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষ নেই। একমাত্র ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করতে হয়। মানুষ না থাকায় চরম বিপাকে পড়েছেন আফছারসহ এমন শত শত ভ্যানচালক, যাদের একমাত্র আয়ের উৎস ভ্যান চালানো।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় (দুদিন) বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সাথে সাথে উপকূলীয় অঞ্চলকে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’