হরিরামপুরে টিকা সনদ যাচাই-বাছাইয়ে মাঠে নেমেছে পুলিশ
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালিত হচ্ছে কি-না তা যাচাই-বাছাইয়ে অভিযান মাঠে নেমেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতাসহ পথচারীদের মাঝে করোনা ভাইরাসের টিকা নেয়া আছে কি-না, তা টিকা সনদ দেখে যাচাই-বাছাই করা হয়।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে অভিযানে কারো টিকা দেয়া না থাকলে পুলিশের উদ্যোগে ওই সকল ব্যক্তিকে টিকা দেয়ার ব্যবস্থা করার জন্য নেয়া হয় ৫০ শয্যাবিশিষ্ট হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরিরামপুর উপজেলার বিভিন্ন বাজারে, রাস্তাঘাটে, মুদি-মনিহারি দোকানে করোনা ভাইরাসের টিকা সনদের যাচাই-বাছাইয়ের অভিযান পরিচালিত হয়। এতে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে থাকা টিকার সনদ দেখা হয়। অনেকেই সঙ্গে সনদ দেখাতে না পারলেও মোবাইল ফোনে মেসেজ দেখান। সেই সাথে অনেকেই টিকার সনদ বা মোবাইল ফোনে মেসেজ দেখাতে পারেনি এবং টিকা নেননি তাদের পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক টিকা দেয়ার জন্য টিকা প্রদানকারী কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়।
পুলিশের এই অভিযান চলাকালে যাদের টিকা দেয়া নেই তাদের দ্রুত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়তেও দেখা যায়। শুধু ক্রেতাই নয়, পুলিশের জেরার মুখে পড়েন নানা বয়সী নারী-পুরুষ ও ক্রেতাসহ পথচারীরাও। আবার দেখা যায়, ক্রেতারা অনেকই টিকার সনদ সঙ্গে নিয়েও মার্কেটে ঢুকেছেন।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ, পিপিএম (বার) স্যারের নির্দেশে টিকা সনদ যাচাই-বাছাইয়ে অভিযান পরিচালনা করা হয়। এতে আজ টিকা নেয়নি এমন দশ জনকে টিকা দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল হাটবাজারসহ রাস্তাঘাটে এ অভিযান অব্যাহত থাকবে।
শাফিন / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied